সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জোট ভাঙতে শরিক দলের নেতাকে অপহরণ : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : ২০-দলীয় জোট ভাঙতে শরিক দলের নেতাদের সরকার ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকার বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ভাঙার চেষ্টা করছে। এ জন্য শরিক দল কল্যাণ পার্টির মহাসচিবকে অপহরণ করে অন্যদের ভয় দেখানো হচ্ছে।

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০-দলীয় জোটের মহাসচিবদের নিয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।

তিনি বলেন, জোটের শরিক কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানকে নিখোঁজ করার উদ্দেশ্যই হচ্ছে ২০-দলীয় জোট নেতাদের ভয় দেখানো।

আমিনুর রহমানসহ সব নিখোঁজ ব্যক্তিকে অবিলম্বে ফেরত দিতে সরকারের প্রতি জোর দাবি জানান মির্জা ফখরুল।

এ সময় এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় ঐক্যের পরিবর্তে জাতিকে বিভক্ত করেছে সরকার। রোহিঙ্গা ইস্যুতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।

২০ দলের পক্ষ থেকে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় সরকারকে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র যদি এভাবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, এমন নজির পাকিস্তান আমলেও দেখিনি। এত বড় দুর্বৃত্ত এরশাদ আমলেও দেখিনি।

মির্জা ফখরুল বলেন, এত বড় একটি সংকট, রোহিঙ্গা সংকট। এটি মোকাবেলায় সব রাজনৈতিক দলের সভা করে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। রোহিঙ্গাদের কী যে মানবেতর পরিস্থিতি অথচ সেখানে সরকার রোহিঙ্গাদের ত্রাণ দিতে বাধা দিল বিএনপিকে। কেন বাধা দিল ত্রাণ দিতে- প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা