সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুলতান না করায় কোনো অনুশোচনা নেই’

news-image

বিনোদন ডেস্ক : সোজাসাপ্টা কথা বলায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌতের জুড়ি নেই। বিভিন্ন সাক্ষাৎকারে বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রেমের সম্পর্ক, বড় তারকাদের সঙ্গে অভিনয়সহ বিভিন্ন বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন তিনি।

বড় তারকাদের সঙ্গে অভিনয় না করার সিদ্ধান্ত তিনি বুঝে শুনে নিয়েছেন কিনা এ বিষয়ে সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় এ অভিনেত্রীকে। কঙ্গনা বলেন, ‘অবশ্যই আমি বুঝেশুনে সিদ্ধান্তটি নিয়েছি। সিনেমায় সময় ও কঠোর পরিশ্রম দিই, আমার কাছেও ভক্তদের অনেক প্রত্যাশা রয়েছে। আর যখনই আমি প্রতিষ্ঠিত তারকাদের সঙ্গে সিনেমা করি, আশ্চর্যজনকভাবে তা বক্স অফিসে ভালো চলে না। যেমনটা কাট্টি বাট্টি ও রেঙ্গুন।’

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খান অভিনীত সুলতান সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছিল কঙ্গনাকে। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটিতে অভিনয় করেননি এ অভিনেত্রী। তার পরিবর্তে নির্মাতারা বেছে নেন আনুশকা শর্মাকে। পরবর্তী বক্স অফিসে ব্যবসাসফল হয় সিনেমাটি।

সালমানের সুলতান সিনেমায় অভিনয় না করার বিষয়ে এ অভিনেত্রী বলেন, ‘সুলতান না করায় কোনো অনুশোচনা নেই। যখন আপনাকে সিনেমার প্রস্তাব দেওয়া হবে, তখন বুঝতে পারবেন এটি ব্যবসা করবে কিনা, যদি তা কুইন সিনেমার মতো না হয়। কুইন সিনেমাটির সাফল্য ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়।’

এদিকে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, আমির খান, অমিতাভ বচ্চন অভিনীত থাগস অব হিন্দুস্তান সিনেমায় অভিনয়ের জন্যও কঙ্গনাকে প্রস্তাব দেয়া হয়। কিন্তু এবারও প্রযোজক আদিত্য চোপড়াকে ফিরিয়ে দিয়েছেন তিনি। এ অভিনেত্রীর পরিবর্তে ক্যাটরিনা কাইফকে সিনেমাটিতে নেয়া হয়েছে।

১৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত সিনেমা সিমরন। সিনেমাটি পরিচালনা করছেন হ্যানসল মেহতা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা