সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাসকিন-পিয়া একসঙ্গে

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম বোলার তাসকিন আহমেদ। খেলার মাঠ কাঁপিয়ে অগণিত ভক্তের মন জয় করেছেন তিনি। খেলার পাশাপাশি এ ক্রিকেটারকে মাঝে মাঝে বিজ্ঞাপনচিত্রেও দেখা যায়। এরই ধারাবাহিকতায় তিনি এবার মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌসি পিয়ার সঙ্গে জুটি বেঁধে একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন।

আজ ১৫ সেপ্টেম্বর বিএফডিসিতে এ বিজ্ঞাপনটির দৃশ্যায়নের কাজ করছেন তারা। অ্যাপেক্স জুতার এ বিজ্ঞাপনটি পরিচালনা করছেন আদনান আল রাজিব।

এ প্রসঙ্গে জান্নাতুল ফেরদৌসি পিয়া বলেন, ‘অ্যাপেক্স জুতার বিজ্ঞাপন করছি। এতে তাসকিনের সঙ্গে কাজটি করছি। বিজ্ঞাপনটির আয়োজন বেশ ভালো। আশা করছি কাজটি ভালো হবে।’

খুব শিগগিরই টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে বলে জানা গেছে। এর আগে জনসচেতনতামূলক বিজ্ঞাপনসহ বিভিন্ন পণ্যের মডেল হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম বোলার তাসকিন আহমেদ।

লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (এলসিএলএস) থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন করেছেন পিয়া। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি আইন পেশায়ও ক্যারিয়ার গড়তে চান তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা