,

‘নায়িকা মানেই পরিচালকের কোলে বসতে হবে’

news-image

বিনোদন ডেস্ক : সিনেমাতে নায়ক-নায়িকাদের ভূমিকা ও বলিউডের কিছু পরিচালকের দৃষ্টিভঙ্গি নিয়ে কড়া সমালোচনা করেছেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রনৌত। সিমরান সিনেমার প্রচারকালে সাংবাদিকদের সামনে এসব বলেন তিনি।

সিনেমাটি আজ শুক্রবার মুক্তি পেয়েছে। কঙ্গনা বলেন, ‘বলিউডে মান্ধাতা আমল থেকে চলে আসছে নায়িকা মানেই ছবি সম্পর্কে কোনো মতামত দিতে পারবে না। অথচ নায়করা কোনো পরামর্শ দিলে তা খোলা মনে গ্রহণ করা হয়। তাদের মধ্যে নাকি শিল্পীসত্তা আছে। আর নায়িকা মানেই বোকা। কোনো বুদ্ধি নেই। পরিচালকরা নায়িকাদের সৌন্দর্য ছাড়া আর কিছুই দেখতে পায় না। ’

তিনি আরও বলেন, ‘নায়িকা শুধু পরিচালকের হ্যাঁ-তে ‘হ্যাঁ’ মেলাবে। তারা চটুল কিছু বললে নায়িকাদের খিলখিলিয়ে হাসতে হবে। গানের সঙ্গে একটু কোমর নাচাবে। নায়িকা মানেই পরিচালকের কোলে বসতে হবে। এসব প্রথা তো বলিউডে চলে আসছে। তবে শুধু বলিউড কেন, ভারতের ঘরে ঘরে এই প্রথা চলে আসছে। শ্বশুরবাড়িতে মেয়েদের বলার কোনো অধিকার নেই। শ্বশুর-শাশুড়ি, বরের সামনে মেয়েদের বোকাসোকা হয়ে থাকতে হবে। তবে পুরুষদের এই দৃষ্টিভঙ্গি মেয়েদেরই বদলাতে হবে। আমরা মেয়েরা পুরুষদের সামনে বোকা হয়ে থাকতেই ভালোবাসি। বোকা হওয়ার নাটক করি মাত্র। ’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে