,

বছরের সর্বনিম্ন পর্যায়ে ব্রয়লার মুরগি ও ডিমের দাম

news-image

নিউজ ডেস্ক : ঈদুল আজহার প্রভাব পড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের ওপর। বছরের সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম।

প্রতি কেজি ব্রয়লার মুরগি ১১০ টাকায় বিক্রি হচ্ছে। এক ডজন ফার্মের মুরগির ডিমের দাম ৮৫ টাকা। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজারের মুরগির দোকানগুলোতে এমন দামেই বিক্রি হয়েছে মুরগি ও ডিম। প্রায় সব দোকানে মুরগি প্রতিকেজি ১০৫ টাকায় কেনা হচ্ছে আর ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

কোরবানির সময় প্রায় প্রতিটি ঘরে গরু-ছাগলের মাংস থাকে। পরিবারের ফ্রিজেও খুব একটা জায়গা থাকে না। তাই মুরগির চাহিদাও কমে যায়। বাধ্য হয়ে মুরগি ও ডিমের দামও কমিয়ে দেন খামারিরা।
তবে সামনে পূজা আসছে, ছুটির রেশ কাটিয়ে নগরীও ক্রমে সরগরম হয়ে উঠছে। সপ্তাহখানেকের মধ্যেই ব্রয়লার মুরগির দাম বেড়ে যাবে।

ব্যাংকার আজাদুর রহমান বলেন, ঈদুল আজহার আগে ছিল ১৪০-১৫৫ টাকা পর্যন্ত। কিনতে এসে দেখি ১১০ টাকা। পাঁচটি মুরগি নিলাম ৭৬০ টাকায়। ইলিশের দাম কমেছে। মুরগির দাম কমেছে। মাছ ও সবজির দাম কিন্তু খুব একটা কমেনি। বাড়তি শুধু চালের দাম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে