বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রেম করার সময় নেই’

news-image

বিনোদন ডেস্ক : সোনাক্ষী সিনহা। বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন।

বান্টি সাজদেবের সঙ্গে তার প্রেম চলছে এ গুঞ্জন অনেকদিনের। এমনকি তাদের বিয়ের গুঞ্জনও চাউর হয়েছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না সোনাক্ষী।

এদিকে গুঞ্জন উঠেছে, বান্টি সাজদেবের সঙ্গে ব্রেকআপ হয়েছে সোনাক্ষীর। শুধু তাই নয়, কয়েকদিন আগে আরবাজ খানের জন্মদিনের পার্টিতে নাকি পরস্পরকে এড়িয়ে গেছেন তারা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্ক নিয়ে এ অভিনেত্রীকে প্রশ্ন করা হয়। জবাবে সোনাক্ষী সিনহা বলেন, ‘ব্যক্তিগত জীবনের জন্য আমার কোনো সময় নেই। আমি অনেক কাজ এবং ভালো সিনেমা করতে চাই। আমার সম্পূর্ণ ধ্যানধারণা এখন সিনেমার কাজ নিয়ে। ’

কাজের দিক থেকে সোনাক্ষীকে সর্বশেষ দেখা গেছে নূর সিনেমায়। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ইত্তেফাক। এতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন অভয় চোপড়া। এটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট, ধর্ম প্রোডাকশন এবং বিআর ফিল্মস। আগামী ৩ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।