,

এবার দীপিকার প্রেমে সালমান!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের সুলতান নামে খ্যাত সালমান খান এবার হার্টথ্রুব অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রেমে মত্ত হতে যাচ্ছেন। সল্লুর অভিনীত অন্যতম জনপ্রিয় কিক সিনেমার সিক্যুয়েলে দেখা যাবে তাদের প্রেমের রসায়ন।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির প্রথম কিস্তি ব্যবসায়ীকভাবেও বেশ সফল। ওই সিনেমায় সালমানের সঙ্গে জ্যাকুলিন ফার্নান্দেজের রোমান্সও দর্শকের কাছে প্রশংসিত হয়।
জনপ্রিয় এ সিনেমাটির সিক্যুয়েল কিক-টু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ইতোমধ্যে চিত্রনাট্য লেখার কাজও শুরু হয়েছে। আগামী বছর শুরু হবে সিনেমাটির শুটিং। মুক্তি পাবে ২০১৯ সালে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘আগামী বছর শুরু হতে যাওয়া কিক-টু সিনেমার জন্য দীপিকা পাড়ুকোনকে বিবেচনা করা হচ্ছে। যেহেতু সালমান ও জ্যাকুলিন রেস-থ্রি সিনেমায় অভিনয় করছেন, তাই নির্মাতারা দর্শকদের একটি নতুন জুটি দিতে চাইছেন। যদিও শেষ সিদ্ধান্তটা সালমান ও সাজিদ নাদিয়াদওয়ালা (প্রযোজক) নেবেন। ’

এর আগে একাধিক অনুষ্ঠানে পরস্পরের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছা পোষণ করেছেন সালমান-দীপিকা। রিয়েলিটি শো ‘বিগ বস’র দশম আসরে হাজির হয়েছিলেন দীপিকা। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন সালমান। সে সময় দীপিকার সঙ্গে সিনেমায় জুটি বাঁধার বিষয়টি নিয়ে কৌতুকও করেছিলেন এ অভিনেতা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে