,

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে কথা বলবে মিয়ানমার

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তরের একজন মন্ত্রী রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করতে চেয়েছেন। বাংলাদেশ বিষয়টি নিয়ে আলোচনা করতে চায় বলেই সু চির দপ্তরের ওই মন্ত্রী রোহিঙ্গা ইস্যূতে বৈঠকে বসতে চান। তবে সু চির ওই মন্ত্রী বাংলাদেশে আসবেন না। জাতিসংঘের অধিবেশন চলাকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

নিউইয়র্কে জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে আগামী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার বিষয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে বিশেষ কথা বলবেন। সমস্যা সমধানে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি ও আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রস্তাব দিবেন প্রধানমন্ত্রী।

গত তিন সপ্তাহে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় চার লাখ রোহিঙ্গা এসেছে, যাদের বেশির ভাগই নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠ নাগরিক বলে জানান মন্ত্রী। এর আগে থেকে অবস্থান নেয়া চার লাখ রোহিঙ্গার বেশির ভাগই আছে কক্সবাজারে। সব মিলে রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ আজ এক গভীর সঙ্কটের মুখোমুখি। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জাতিসংঘে বক্তব্য দেয়ার সময় রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টিতে গুরুত্ব দেবেন। তিনি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার কথাও বলবেন।

গত ২৫ আগস্ট মিয়ানমারের কয়েকটি তল্লাশিচৌকিতে উগ্রবাদীদের হামলার সূত্র ধরে রাখাইনে দমন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ। এরপর থেকেই প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামে। পালিয়ে আসা রোহিঙ্গারা সীমান্তের ওপারে সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও পরিকল্পিত দমন অভিযানের বিবরণ দিচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমকে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ভিভিয়ান তান সম্প্রতি কাতারভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান। গত দুই সপ্তাহে বাংলাদেশে প্রায় ৩ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ঢুকেছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে