,

১০ লাখে ঠেকতে পারে রোহিঙ্গা সংখ্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা ‘নিধন’ অব্যাহত থাকলে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর স্রোত আরো বাড়তে পারে। চলতি বছরের শেষে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা গিয়ে ঠেকতে পারে ১০ লাখে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সংস্থাগুলোর কর্মকর্তারা কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এমন আশঙ্কার কথাই জানালেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অপারেশসন্স অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের পরিচালক মোহাম্মেদ আবদিকার মোহামুদ ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’র সহকারী হাই কমিশনার জর্জ ওকোথ-ওব্বো কক্সবাজার পরিদর্শন করেছেন। পরে সাংবাদিকদের কাছে এমন শঙ্কার কথা ব্যক্ত করেন।

আবদিকার মোহামুদ বলেন, শরণার্থীদের জরুরি প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক সহায়তা জরুরি। এ কারণে আমাদের উদ্বেগ বাড়ছে। গত ২৫ অগাস্ট থেকে নতুন করে প্রায় চার লাখ শরণার্থী বাংলাদেশে আসায় যে সংকট সৃষ্টি হয়েছে, তা সামালে আন্তর্জাতিক সম্প্রদায় ‘এখনও যথেষ্ট’ কিছু করছে না বলে মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অপারেশসন্স অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের পরিচালক আরো বলেন, এই সংকটে বাংলাদেশ সরকার যে জরুরি সাড়া দিয়েছে তা প্রশংসনীয়। তবে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো অনেক কিছু করতে হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে