,

৭০ শতাংশ লভ্যাংশ দাবি করেছেন সালমান!

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা সালমান খান। বর্তমানে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। রেস-থ্রি সিনেমাতেও অভিনয় করবেন এ অভিনেতা। এ জন্য বড় অঙ্কের লভ্যাংশ দাবি করেছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রেস-থ্রি সিনেমার জন্য ৭০ শতাংশ লভ্যাংশ দাবি করেছেন সালমান খান। এর আগে সিনেমার জন্য ৫০ শতাংশ লভ্যাংশ পর্যন্ত নিয়েছেন অভিনয়শিল্পীরা। সে ক্ষেত্রে তারা প্রযোজক হিসেবেও থাকতেন। কিন্তু রেস-থ্রি সিনেমায় শুধু কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সালমান।

বিষয়টি নিয়ে একজন বক্স অফিস বিশ্লেষক সংবাদমাধ্যমে বলেন, ‘এমনটা আগে কখনো ঘটেনি কিন্তু আমির খান পরিবেশক হচ্ছেন এমন খবরের পর সবাই তাদের সিনেমা থেকে মোটা অঙ্কের শেয়ার চাইছেন। যদি সিনেমাটি ভালো ব্যবসা করে তাহলে তারা মোটা অঙ্কের অর্থ পাবেন, আর যদি ব্যর্থ হয় তবে তার দায়ভারও তাদের। এটি খুব ভালো লক্ষণ। কিন্তু রেস-থ্রি সিনেমার ক্ষেত্রে এই লভ্যাংশটা একটু বেশি।’

২০০৮ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা রেস। এতে অভিনয় করেন সাইফ আলী খান, অক্ষয় খান্না, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর প্রমুখ। এরপর ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত রেস-টু সিনেমায় অভিনয় করেন-সাইফ আলী খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, জ্যাকলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, আমিশা প্যাটেল। সিনেমা দুটি পরিচালনা করেন নির্মাতা জুটি আব্বাস-মাস্তান। তবে রেস-থ্রি নির্মাণ করবেন কোরিওগ্রাফার-নির্মাতা রেমো ডিসুজা।

রেস-থ্রি সিনেমাটিতে সালমান ও জ্যাকলিন ফার্নান্দেজের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, এতে আরো অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা ও ডেইজি শাহ। তবে এখনো সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হননি তারা।

সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টিউবলাইট। বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। এ জন্য ক্ষতির মুখে পড়তে হয় পরিবেশকদের। তবে তাদের ক্ষতি পুষিয়ে দিতে সালমান ক্ষতিপূরণ দিয়েছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে