,

ভয় আছে, যৌনতাও আছে

news-image

বিনোদন ডেস্ক : ফার্স্ট লুক, পোস্টার ও টিজার দিয়ে আগেই সাড়া ফেলেছে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ রাগিনি এমএমএস রিটার্নস। ভৌতিক ঘটনার সঙ্গে যৌনতাও রয়েছে ইরোটিক-হরর ঘরানার এ ওয়েব সিরিজটিতে। প্রকাশিত ট্রেইলারে এমনটাই আভাস মিলেছে।

রাজকুমার রাও ও কাইনাজ মতিবালা অভিনীত রাগিনি এমএমএস। ২০১১ সালে প্রথম মুক্তি পায় এটি। এরপর ২০১৪ সালে মুক্তি পায় এর সিক্যুয়েল রাগিনি এমএমএস-টু। সিনেমাটিতে অভিনয় করেন সানি লিওন ও সাহিল প্রেম। বলিউডে বহুল আলোচিত এ সিনেমা দুটির ধারাবাহিকতায় এবার তৈরি হয়েছে রাগিনি এমএমএস রিটার্নস। ট্রেইলারও শুরু হয়েছে আগের দুই সিনেমার দৃশ্য দিয়ে। এরপর ভৌতিক কিছু দৃশ্যের পাশাপাশি দেখানো হয়েছে কিছু অন্তরঙ্গ ও যৌন দৃশ্য। এতে দেখা যায়, নববধূর মতো শাড়ি পরা বিকৃত মুখের এক বৃদ্ধাকে, যার ভয়ে সবাই ভীত। এছাড়া রয়েছে একজন দারোয়ান যে শিক্ষার্থীদের সতর্ক করছে। যেমনটা ভৌতিক সিনেমাগুলোতে দেখা যায়। রয়েছে সিদ্ধার্থ গুপ্তার সঙ্গে কারিশমা শর্মার অন্তরঙ্গ দৃশ্য।

ওয়েব সিরিজটির প্রেক্ষাপট একটি পরিত্যাক্ত কলেজ। দুটি মেয়েকে ঘিরে তৈরি হয়েছে এর গল্প। যারা পরিত্যাক্ত এ কলেজে উদ্ভট সব বিষয় লক্ষ্য করেন। তারা একটি এমএমএস সিডির সন্ধান করছেন, যার মধ্যে লুকিয়ে রয়েছে এর রহস্য।

অল্টবালাজির ব্যানারে রাগিনি এমএমএস রিটার্নস প্রযোজনা করছেন একতা কাপুর। এটি পরিচালনা করছেন সুযশ। এতে রাগিনি চরিত্রে রয়েছেন কারিশমা শর্মা। সিমরান চরিত্রে অভিনয় করছেন রিয়া সেন। এছাড়া আছেন নিশান্ত মালকানি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে