সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে শুয়ে পড়লেন শিক্ষকরা

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে যশোরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়ির সামনে শুয়ে পড়ে পথ আটকে বিক্ষোভ করেছেন শিক্ষকরা। দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকদের এমপিও না হওয়ায় তারা বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

শিক্ষকরা পথ রোধ করলে মন্ত্রী গাড়ি থেকে নেমে শিক্ষকদের কষ্টের কথা শোনেন। মন্ত্রী শিক্ষকদের এ কষ্টের বিষয়ে অবহিত আছেন এবং এমপিওভুক্তির বিষয়ে তিনি অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন বলে জানান।

যশোরে ৪৬তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী মুজিব সড়কের সার্কিট হাউজের যাওয়ার পথে এ বিক্ষোভের মুখে পড়েন। এই সড়কে নন-এমপিও শিক্ষকরা পূর্বঘোষিত মানববন্ধন করছিলেন। যখন শিক্ষামন্ত্রীর গাড়ি তাদের মানববন্ধন কর্মসূচিস্থলে এসে পৌঁছে তখন শিক্ষকরা বিক্ষোভ দেখান ও মন্ত্রীর গাড়ির সামনে শুয়ে পড়েন। এক পর্যায়ে মন্ত্রী গাড়ি থেকে নামতে বাধ্য হন।

এদিকে, স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীদের পক্ষে শরীফুজ্জামান আগা খানসহ অন্যরা স্মারকলিপি প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা