রোহিঙ্গাদের জন্য মরক্কোর ১৪ টন ত্রাণ
নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা শরণার্থীদের জন্য মরক্কো সরকারের পাঠানো ১৪ টন ত্রাণ সামগ্রী নিয়ে একটি বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় মরক্কো এয়ারের একটি ফ্লাইটে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে।
১৪ টন ত্রাণসামগ্রীর মধ্যে ৭০ পিস তাঁবু, ১ হাজার পিস কম্বল, ৫০০ পিস ওষুধ, গুঁড়ো দুধ ২ টন, মেট্রেস ১ টন এবং ৪ টন চাল রয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান এসব ত্রাণসামগ্রী গ্রহণ করেন। এসময় মরক্কোর অ্যাম্বাসেডর মো. মজিদ হারিম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।











