,

রোহিঙ্গাদের জন্য ৫৩ টন ত্রাণ নিয়ে চট্টগ্রামে ভারতীয় বিমান

news-image

নিজস্ব প্রতিবেদক ::মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা শরনার্থীদের জন্য ৫৩টন ত্রাণ সামগ্রী নিয়ে চট্টগ্রামে এসে পৌঁছেছে ভারতীয় একটি বিমান।

বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রাণ নিয়ে আসা সি-১৭ বিমানটি অবতরণ করে।

এসব ত্রাণসামগ্রীর মধ্যে চাল, ডাল, চিনি, লবণ, বিস্কুট, গুঁড়ো দুধ, নুডলস, সাবান, মশারি ও তেল রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

তিনি জানান, মোট ৭ হাজার টন ত্রাণসামগ্রী পাঠাচ্ছে ভারত। প্রথম দফায় ৫৩ টন ত্রান সামগ্রী আনা হয়েছে। বাকি ত্রাণ ক্রমান্বয়ে জাহাজ ও বিমানে আনা হবে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বুঝে নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় মরক্কো এয়ারের একটি ফ্লাইটে মরক্কো সরকারের পাঠানো ১৪টন ত্রাণ সামগ্রী নিয়ে একটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ১৪ টন ত্রাণসামগ্রীর মধ্যে ৭০ পিস তাঁবু, ১ হাজার পিস কম্বল, ৫০০ পিস ওষুধ, গুঁড়ো দুধ ২ টন, মেট্রেস ১ টন এবং ৪ টন চাল রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে