সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের প্রস্তাব তুলে ধরবেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে রোহিঙ্গা সমস্যার মূল কারণগুলো তুলে ধরে এর আশু সমাধানে বাংলাদেশের প্রস্তাবগুলো জাতিসংঘে তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর ৭২ তম অধিবেশনে অংশ নেওয়া উপলক্ষে আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে অবিলম্বে কফি আনান কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের ওপর জোর দাবি জানাবেন। মিয়ানমার কর্তৃক রোহিঙ্গাদের ওপরে পরিচালিত জাতিগত নিধন অভিযানকে মানবতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বিশ্ব নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাবেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের সম্মেলন এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন লাখ লাখ নিরীহ রোহিঙ্গা প্রাণ ভয়ে মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। অতীতের যে কোনও সময়ের চেয়ে এখনকার পরিস্থিতি অত্যন্ত গুরুতর।’

তিনি বলেন, ‘গত তিন সপ্তাহে মিয়ানমার সামরিক বাহিনীর ধ্বংসযজ্ঞে বাংলাদেশ সীমান্তে ৪০ কিলোমিটার ব্যাপ্তির মধ্যে প্রায় চার লাখ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।’

তিনি বলেন,‘ এর আগে থেকে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল। লক্ষ লক্ষ রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশ আজ এক নজিরবিহীন সংকটের মুখোমুখি ।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা