,

চাল নিয়ে রাজনীতি হচ্ছে : খাদ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশে এক কোটি মেট্রিক টন চাল মজুদ আছে। দেশে চালের দাম নিয়ে চালবাজি হচ্ছে, রাজনীতি হচ্ছে। সরকারকে বেকায়দায় ফেলতে সুক্ষ্ম ষড়যন্ত্র হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের বিভাগীয় ও জেলা শহরে আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করা হবে। এছাড়া আগামী ২০ সেপ্টেম্বর (বুধবার) থেকে হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ শুরু হবে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর থেকে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ চালুর কথা থাকলে তা সম্ভব হয়নি। এছাড়া মজুদ বাড়ার পর ১৬ সেপ্টেম্বর (শনিবার) থেকে এ কর্মসূচি চালুর কথা ছিল। কিন্তু সরকারি গুদামে চালের সুষম বণ্টন না হওয়ায় তা আবারও পেছানো হলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে