,

ফেসবুকে ক্ষোভ: নায়িকার টাকা পরিশোধ করেননি প্রযোজকেরা

news-image

বিনোদন ডেস্ক : ছবি করেছেন অথচ প্রযোজকরা বকেয়া টাকা পরিশোধ করেননি এখনও। ফেসবুকে ঘটনার প্রতিবাদ করলেন কলকাতার বাংলা ছবির অভিনেত্রী মালবিকা ব্যানার্জি। বদমাশ টোকা নামে একটি ওড়িয়া ছবিতে অভিনয় করেছেন মালবিকা। আগামীকাল মুক্তি পাবে সেই ছবি। অথচ এখনও তাঁর পারিশ্রমিক শোধ করেননি নির্মাতারা, অভিযোগ এনেছেন অভিনেত্রী। ছবির প্রযোজকের নাম সৌভাগ্য পারিদা।

এখন মুম্বাইয়ে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন মালবিকা। আগামী কাল মুক্তি পাবে বদমাশ টোকা। অথচ তাঁকে সে বিষয়ে কিছুই জানানো হয়নি প্রযোজকদের তরফে, অভিযোগ অভিনেত্রীর। ছবির প্রোমোশন হয়েছে কয়েকদিন আগে। প্রোমোশনে সব কলাকুশীলবরা হাজির থাকলেও দেখা যায়নি অভিনেত্রীকে।

কেন আসেননি তিনি, সেই প্রশ্ন উঠতে শুরু করে। তখন গোটা বিষয়টি সামনে এনেছেন মালবিকা। মালবিকা জানিয়েছেন, তিনি এর আগে একাধিক ওড়িয়া ছবিতে বা প্রযোজকদের সঙ্গে কাজ করেছেন। কেউ এমন অপেশাদারি মনোভাব দেখাননি। এক্ষেত্রে বারবার চেয়েও পারিশ্রমিক পাননি তিনি। সেকারণে ছবির প্রমোশনে অনুপস্থিত ছিলেন। যদিও এনিয়ে মুখ খোলেননি নির্মাতারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে