সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়া থেকে আসছে ২০০ কোচ

news-image

৫৭৯ কোটি ৩৮ লাখ ৯৭ হাজার ৬৭০ টাকায় এসব মিটারগেজ কোচ সংগ্রহে বৃহস্পতিবার রেলভবনে ইন্দোনেশিয়ার ইনকা পিটি ইন্ডাস্ট্রি কারেটা এপিআইয়ের সঙ্গে চুক্তি করেছে রেল কর্তৃপক্ষ।

রেলপথ বিভাগের পক্ষে রোলিং স্টকের এডিজি মো. সামসুজ্জামান এবং ইনকা পিটির পক্ষে আর আগুস এইচ পুরনোমো এ চুক্তিতে সই করেন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, “এ সরকারের  আমলে রেল যোগাযোগে অনেক উন্নতি হয়েছে। আশা করছি, সরবরাহকারী প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই কোচ সরবরাহ করবে।”

ইন্দোনেশিয়া ও ভারত থেকে ২০০টির বেশি নতুন বগি ইতোমধ্যে রেলবহরে যুক্ত হয়েছে। গত জুন মাসেও ইন্দোনেশিয়া থেকে ৫০টি যাত্রীবাহী কোচ আনতে চুক্তি করেছে রেলপথ মন্ত্রণালয়।

কোচ সংগ্রহের চুক্তি স্বাক্ষরের আগে দোহাজারী-রামু-কক্সবাজার রেলপথ সম্প্রসারণ প্রকল্পের পরামর্শক নিয়োগে চুক্তি স্বাক্ষর করে রেলপথ মন্ত্রলালয়।

অস্ট্রেলিয়ার জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এসএমইসি ইন্টারন্যাশন্যাল ৪১৬ কোটি ৫১ লাখ ২৭ হাজার টাকায় এই কাজ পাচ্ছে। আগামী ৬০ মাসের মধ্যে তাদের কাজ শেষ করতে হবে।

পরামর্শক কোম্পানির পক্ষে বাংলাদেশে তাদের কান্ট্রি ম্যানেজার এ এস এস সাবাহ এবং প্রকল্পের পরিচালক মফিজুর রহমান চুক্তিতে সই করেন।

দোহাজারী-রামু-কক্সবাজার রেলপথ সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১৮ হাজার ৩৪ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪ হাজার ৯১৯ কোটি ৭ লাখ টাকা এবং এডিবির ঋণ হিসেবে ১৩ হাজার ১১৫ কোটি ৪১ লাখ টাকা পাওয়া যাবে।

২০২২ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের আশা করছে রেলপথ মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা