বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিবিদ্ধ আরও ৩ রোহিঙ্গা চমেকে

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : মিয়ানমারে সহিংস ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নারীসহ আরও ৩ রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাতে স্বজনদের মাধ্যমে তারা চমেক হাসপাতালে ভর্তি হন।

তারা হলেন-মিয়ানমারের আকিয়াব জেলার মংডু এলাকার আনু মিয়ার ছেলে আবুল কাসেম (৮০), মোহাম্মদ ইউনুসের স্ত্রী তাসলিমা (৩০) ও আবদুল মালেকের ছেলে মো. আবদুল্লাহ (২২)।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের নায়েক আমির হোসেন বাংলানিউজকে জানান, শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ নারী ও বৃদ্ধসহ ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ২৫, ২৬ নম্বর ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।

এ জাতীয় আরও খবর