সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশকে রক্ষকের ভূমিকায় দেখতে চাই : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী বলেছেন, পুলিশকে আইনের রক্ষকের ভূমিকায় দেখতে চাই। দেশের প্রচলিত আইন, সততা ও নৈতিক মূল্যবোধই হবে পেশাগত দায়িত্ব পালনের পথ প্রদর্শক। আজ বৃহস্পতিবার রাজশাহীর চারঘাট উপজেলার সরদহে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, শান্তি নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক বাংলাদেশ পুলিশ। শুধু স্বাধীনতা সংগ্রামেই নয়, দেশের সঙ্কটময় মুহূর্তে দেশের পুলিশ সদস্যরা সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের আন্তরিকতা, কর্মদক্ষতা ও পেশাদারিত্ব দেশবাসীর কাছে প্রশংসিত হচ্ছে।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি নবীন পুলিশ কর্মকর্তাদের বলবো, পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আমার দৃঢ় বিশ্বাস নবীন পুলিশ কর্মকর্তাগণ অর্জিত জ্ঞান, শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দেশের সার্বিক কল্যাণে নিয়োজিত থাকবেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী সরকার, আইজিপি একেএম শহীদুল হক, অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ নাজিবুর রহমান, উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রবল বৃষ্টির মধ্যেই বৃহস্পতিবার বেলা দশটায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। পরে প্রধানমন্ত্রী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ নেন।

প্যারেড পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশিক্ষণকালে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা