সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি নৌ পরিবহন মন্ত্রী, সবার কাছে দোয়া প্রার্থনা

news-image

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। তিনি তাঁর সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার তাকে দেখতে হাসপাতালে যান আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. আফজাল হোসেন। মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ইত্তেফাক অনলাইনকে আফজাল হোসেন মন্ত্রীর শারীরিক অবস্থার কথা জানান।

তিনি বলেন, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের পায়ে ছোট একটি সার্জারি করা হয়েছে। তিনি হজের সময় পায়ে সামান্য আঘাত পেয়েছিলেন, সেটির চিকিৎসায় মূলত হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন তিনি ভাল আছেন।

তবে পূর্ণাঙ্গ সুস্থ হতে আরো দুই সপ্তাহ বিশ্রামে থাকতে নির্দেশনা দিয়েছেন চিকিৎসকরা। এসময় আফজাল হোসেন ছাড়া সেখানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

উল্লেখ্য, এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক মন্ত্রী শাজাহান খান, তাঁর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম কলেজ শিক্ষিকা ও সমাজসেবী। তিনি ২৯ ডিসেম্বর ২০০৮ এ ৯ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ৩১ জুলাই, ২০০৯ এ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

এরপর ৫ জানুয়ারি, ২০১৪ এ অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োজিত হন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা