,

‘তোমার বাকি পোশাকটা খুলে ফেলছ না কেন?’

news-image

বলিউডের নতুন মুখ তাপসী পান্নুর বিকিনি পরা একটি ছবি সম্প্রতি টুইটারে প্রকাশ পেয়েছে। তার নতুন সিনেমা ‘জুড়ওয়া ২’-এর স্ন্যাপ এটি।

আর এই ছবি নিয়েই যতো ঝামেলায় পড়লেন এই অভিনেত্রী। ছবিটি টুইটারে দিতে না দিতেই এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করলেন, ‘আমাদের দেশে অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা আছে। তাহলে তুমি কেন তোমার বাকি পোশাকটা খুলে ফেলছ না? এটা দেখার পর তোমার ভাই অবশ্যই গর্ব বোধ করবে। ‘

টুইটটি পরে অবশ্য মুছে ফেলা হয়। কিন্তু ততক্ষণে তাপসীর কানে সেখবর পৌঁছে গেছে। উত্তরে তিনি লেখেন, ‘সরি। ভাই নেই। নাহলে অবশ্যই জিজ্ঞাসা করে জানাতাম। এখনকার মতো বোনের উত্তর চলবে?’

সম্প্রতি এই অভিনেত্রীদের আউটফিট নিয়ে চর্চা চলছে সোশ্যাল সাইটে। ফাতিমা সানা শেখ ও সোহা আলি খান তাদের পোশাকের জন্য সমালোচিত হয়েছেন বার কয়েক। ফাতিমা তাঁর একটি সানবাথ করার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। ফাতিমার ‘দোষ’ ছিল, তিনি সেটি রমজানের সময় পোস্ট করেছিলেন। সোহার ‘দোষ’ ছিল তিনি তার বেবি শাওয়ারে বাঙালি স্টাইলে শাড়ি পরেছিলেন। আর সেটি ছিল ঈদের সময়। তখন তাকে সোশ্যাল সাইটে লেখা হয়েছিল, তোমার লজ্জা পাওয়া উচিত। তুমি মুসলিম নও!’ একটি ফোটোশুটে নিজের পোশাক নিয়ে সমালোচিত হয়েছেন দীপিকা পাড়ুকোন। একইভাবে ভারতের প্রধানমন্ত্রী মোদির সামনে ছোটো পোশাক পরার কারণে সমালোচিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে