,

হৃদয় খানের তৃতীয় বিয়ে নিয়ে কী বললেন দ্বিতীয় স্ত্রী সুজানা?

news-image

বিনোদন ডেস্ক :হুমায়ারা আর হৃদয় খান, স্কুলের বন্ধু। একসঙ্গে ওলেভেল করেছেন তারা। মধ্যখানে অনেক দিন তাদের মধ্যে কোন যোগাযোগ ছিল না। ২০১৬ সালে আবার তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়। এরইমধ্যে হুমায়রা পড়াশোনা করতে গিয়েছিলেন মালয়েশিয়ার মনাশ বিশ্ববিদ্যালয়ে। ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।
আর বিয়ের সিদ্বান্তে আসেন গত কয়েকদিন আগে। এরপর গত ১০ সেপ্টেম্বর ধানমন্ডিতে হুমায়রার বাবার বাসায় হৃদয় খানের সঙ্গে তাঁদের (হৃদয়-হুমায়ারা) আকদ হয়েছে। তার আগের দিন সন্ধ্যায় হয়েছে গায়ে হলুদ। আর হৃদয় খান গণমাধ্যমকে শুধু বলেছেন, ‘আমি বিয়ে করেছি।’ এর বাইরে আর কিছুই জানান নি।

 

এদিকে একটি সংবাদ মাধ্যম দাবি করছে হৃদয় খানের নতুন জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন তার সাবেক স্ত্রী মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। ঐ সংবাদ মাধ্যমকে নাকি সুজানা বলেছেন, ‘যে যেভাবে ভালো থাকতে পারে, সেটাই আমি চাই। আমি চাই হৃদয় খান তার নতুন সংসারে সুখী হোক। তাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল।’
প্রসঙ্গত এটা হৃদয় খানের তৃতীয় বিয়ে। এর আগে, ২০১০ সালের শুরুর দিকে পূর্ণিমা আকতার নামের এক নারীকে বিয়ে করেছিলেন এই সংগীতশিল্পী। তবে ৬ মাস পার হওয়ার আগেই ভেঙে যায় তাদের সেই সংসার। এরপর ২০১৪ সালে ভালোবেসে মডেল সুজানাকে বিয়ে করেন হৃদয় খান। তার সেই দ্বিতীয় বিয়েও স্থায়ী হয়নি। আড়াই বছর আগে হৃদয় খান ও সুজানার বিবাহ বিচ্ছেদ হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে