,

মুখোমুখি অক্ষয়-শিল্পা

news-image

বিনোদন ডেস্ক : সিনেমার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করেন বলিউডের জনপ্রিয় তারকারা। অনেক সময় এ কারণে তৈরি হয় প্রতিযোগিতা। মাঝে মাঝে বড় পর্দার মতো ছোট পর্দাতেও মুখোমুখি হন তারা। এবার ছোট পর্দার এমনই দুই অনুষ্ঠান নিয়ে মুখোমুখি হচ্ছেন সাবেক প্রেমিক যুগল অক্ষয় কুমার ও শিল্পা শেঠি।

বেশ কিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অক্ষয়-শিল্পা। একসময় তাদের প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডে তুমুল চর্চা হতো। তবে বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছায়নি সেই সম্পর্ক। অক্ষয় বিয়ে করেন টুইঙ্কেল খান্নাকে আর শিল্পা বিয়ে করেন রাজ কুন্দ্রাকে।

আসছে দুসেরায় শুরু হচ্ছে অক্ষয় কুমারের টিভি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’। একই দিনে শুরু হবে শিল্পার ‘সুপার ড্যান্সার শো’। দুটি ভিন্ন চ্যানেলে হলেও একই সময়ে প্রচার হবে অনুষ্ঠান দুটি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

স্বাভাবিকভাবেই একই সময়ে এই দুই অভিনয়শিল্পীর অনুষ্ঠান নিয়ে বিড়ম্বনায় পড়তে হবে দর্শকদের। কারণ দুজনই বেশ জনপ্রিয়। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার শো’র মাধ্যমে দীর্ঘ সাত বছর পর আবারো টিভি অনুষ্ঠানে ফিরছেন অক্ষয়। অনুষ্ঠানে সুপার জজ হিসেবে দেখা যাবে তাকে। শোটির সঙ্গে সংশ্লিষ্ট একজন সংবাদমাধ্যমে বলেন, ‘সেপ্টেম্বরের ৩০ তারিখ। দিনটি খুবই শুভ। কারণ এই দিন দুসেরা। সুতরাং আমরা অনুষ্ঠান প্রচার শুরুর জন্য এ দিনটিই বেছে নিয়েছি।’

অন্যদিকে ড্যান্স রিয়েলিটি শো ‘সুপার ড্যান্স-টু’তে শিল্পাকেও বিচারকের আসনে দেখা যাবে। একই দিনে শোটি শুরুর কারণ হিসেবে একটি সূত্র থেকে জানা যায়, ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠানটি শুরুর ব্যাপারে নির্দিষ্ট কোনো কারণ নেই। বছরের শুরুতে নির্ধারিত শিডিউল অনুযায়ী এটি শুরু হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে