,

রোহিঙ্গাদের জন্য ত্রাণ বিএনপির মায়াকান্না : ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা মুসলিমদের জন্য বিএনপির ত্রাণ তৎপরতা দায়সারা গোছের।

আজ বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন দেশের বাইরে। সে অবস্থায় দলের মহাসচিব প্রধান নেতা। তিনি কিন্তু এই ত্রাণ দলের সঙ্গে আসছেন না। এটাই আমি বলতে চাই, এই একটা দায়সারা ব্যাপার। এটা লোকদেখানো প্রতারণা ছাড়া এই ত্রাণ টিম আর কিছুই নয়—এটাই আমরা বলতে চাই।’

দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে দলীয় সভাপতির পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ বিতরণকালে দলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। এ সময় পাঁচ হাজার রোহিঙ্গা নাগরিকের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

ওবায়দুল কাদের বলেন, বিপন্ন এসব মানুষকে না খেয়ে থাকতে হবে না, এটাই সরকারের অঙ্গীকার।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রশান্ত ভূষণ বড়ুয়া, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে