,

দুপুরের ঝুম বৃষ্টিতে মোড়ে মোড়ে জলাবদ্ধতা, বিপাকে নগরবাসী

news-image

নিজস্ব প্রতিবেদক : বুধবার দুপুরের ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে ঢাকাবাসী। সাড়ে ১২টার পর শুরু হওয়া মুষলধারের বৃষ্টিতে রাস্তাঘাটের জায়গায় জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

রাস্তা-ঘাট তলিয়ে গেছে পানিতে। শহরের অলি-গলিতে কোথাও হাঁটু পানি আবার কোথাও দেখা যাচ্ছে কোমর পানি। এ অবস্থায় পথে চলা যানবাহনও চরম বিপত্তিতে পড়েছে, সৃষ্টি হয়েছে যানজটের। পথচারীরা পড়েন বিপদে, যাত্রীরা রিকশা পেলেও সেখানে ভাড়া দিতে হচ্ছে দ্বিগুণ।

রাজধানীর বিভিন্ন এলাকায়, কোথাও হাঁটুসমান পানি জমেছে, কোথাও রাস্তার পুরোটা ডুবে আছে পানিতে। শান্তিনগর, মালিবাগ, মৌচাক, আরামবাগ, পুরান ঢাকার বেশকিছু স্থানে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তার পাশে ড্রেন ও পানির সংযোগ লাইনের সংস্থারের জন্য খোঁড়া গর্তে পানি জমেছে। এসব গর্তে পড়ে পথচারীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। শুধু রাজধানীতে নয়, সারা দেশেই মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে