,

মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ে ইসলামী আন্দোলন

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ ও তাদের নাগরিকত্ব প্রদানের দাবিতে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের জন্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জড়ো হচ্ছেন ইসলামী আন্দোলনের নেতকর্মীরা।

বুধবার সকাল ১০টা থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হতে থাকেন তারা।

বায়তুল মোকাররম উত্তর গেটে অস্থায়ী মঞ্চে সমাবেশ করছে দলটি। সেখানে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে শেষে মিয়ানমার দূতাবাস অভিমুখে যাত্রা করবে দলটি।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান নারী-পুরুষ, শিশু-কিশোর হত্যা, ধর্ষণ ও তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার প্রতিবাদে এবং তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।

এছাড়া একই দাবিতে গত সোমবার সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী আন্দোলন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে