,

আমার কাছে প্রতিটি পুরস্কারই নতুন : জয়া

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ ও কলকাতায় চুটিয়ে কাজ করছেন। সিনেমায় অনবদ্য অভিনয় করার জন্য দেশের বাইরেও এই অভিনেত্রী অনেক পুরস্কার পেয়েছেন। এবার সেই তালিকায় যোগ হলো নতুন আরেকটি পুরস্কার।

কলকাতার কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’ ছবিতে অভিনয়ের জন্য তৃতীয় ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে তার হাতে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসে গত ৮ সেপ্টেম্বর শুরু হয় ৩ দিনের উৎসবটি।

পুরস্কার পাওয়া প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘আমার কাছে প্রতিটি পুরস্কারই নতুন মনে হয়। এর আগে আমি আর কখনও পুরস্কাই পাইনি, ঠিক এমন অনুভূতি কাজ করে আমার মধ্যে। ‘বিসর্জন’ চলচ্চিত্রটির জন্য আবারও স্বীকৃতি পেলাম, ভেবে ভালোই লাগছে।’

আয়োজনের শেষদিনে বিজয়ীদের নাম ঘোষণা করেছে আয়োজকরা। সেরা ছবি হয়েছে ‘বিসর্জন’। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন জয়া। বিসর্জন চলচ্চিত্রটির জন্য এর আগে ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডে (আইবিএফএ) সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে