সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তরঙ্গ দৃশ্যে রিয়ার অস্বস্তি

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী রিয়া সেন। কিছুদিন আগে প্রেমিক শিবম তিওয়ারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের পরও শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে তাকে। ব্যস্ততা কাটিয়ে বর্তমানে হানিমুনে রয়েছেন এ নবদম্পতি।

এদিকে খুব শিগগির একতা কাপুরের রাগিনি এমএমএস রিটার্নস ওয়েব সিরিজ দেখা যাবে রিয়াকে। এতে সিমরান চরিত্রে অভিনয় করছেন তিনি। শুটিংয়ের সময় এর কয়েকটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে নির্মাতার কাছে নাকি নিজের অস্বস্তি প্রকাশ করেছেন রিয়া। একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে সূত্রটি বলেন, ‘সিরিজটিতে সিমরান নামে একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রিয়া। তিনি জানতেন সহ-অভিনেত্রী নিশান্ত মালকানির সঙ্গে তার কিছু ঘনিষ্ঠ দৃশ্য করতে হবে। তাদের দৃশ্যগুলো খুব ঘনিষ্ঠভাবে করতে বলা হয়েছিল, কিন্তু রিয়া শুটিংয়ের সময় খুবই অস্বস্তিবোধ করছিলেন।’

বিষয়টি নিয়ে পরিচালকের সঙ্গে রিয়া কথাও বলেছেন। ‘পরিচালক অন্তরঙ্গ দৃশ্যগুলো একটু ছোট করেন এবং সেগুলো নান্দকিভাবে শুটিং করেন। যদিও অন্তরঙ্গ দৃশ্যগুলো রিয়া খুব ভালোভাবেই করেন কিন্তু বিয়ের পর এ দৃশ্যগুলোতে তিনি খুব একটা স্বস্তিতে ছিলেন না।’ বলেন সূত্রটি।

বিষয়টি নিশ্চিত করে রিয়া সেন সংবাদমাধ্যমটিতে বলেন, ‘অন্তরঙ্গ দৃশ্যগুলো শুটিংয়ের সময় আমার কিছুটা সংকোচ হয়েছিল। তবে দৃশ্যগুলো কিছুটা স্বস্তিদায়ক করার ব্যাপারে সুযশকে রাজি করেছিলাম।’

রাগিনি এমএমএস রিটার্নস ওয়েব সিরিজে রাগিনি চরিত্রে অভিনয় করছেন কারিশমা শর্মা। এরই মধ্যে সিনেমাটির ফার্স্ট লুক ও পোস্টারে টপলেস হয়ে নেট দুনিয়ার ঝড় তুলেছেন তিনি। দুটি মেয়েকে ঘিরে তৈরি হয়েছে ওয়েব সিরিজটির গল্প। যারা একটি পরিত্যাক্ত কলেজে উদ্ভট সব বিষয় লক্ষ্য করেন। তারা একটি এমএমএস সিডির সন্ধান করছেন, যার মধ্যে লুকিয়ে রয়েছে এর রহস্য।

খুব শিগগির প্রকাশিত হবে এর ট্রেইলার। তারপর শুরু হবে এর প্রচার। ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন একতা কাপুর এবং পরিচালনা করছেন সুযশ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা