,

বেশি পারিশ্রমিক চেয়ে বাদ পড়েছেন মাধবন

news-image

বিনোদন ডেস্ক : অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই অভিনীত সিনেমা ফ্যানে খান। এতে গায়িকা চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া। অন্যদিকে অনিল কাপুরকে দেখা যাবে একজন বাবার চরিত্রে, যিনি তার মেয়েকে বড় গায়িকা বানাতে চান।

সিনেমাটিতে ঐশ্বরিয়ার বিপরীতে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয় অভিনেতা আর. মাধবনকে। এর আগে শোনা গিয়েছিল, মাধবনের সঙ্গে রোমান্স করতে চান না ঐশ্বরিয়া। এ জন্য এ অভিনেতাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় নাকি সিনেমাটি থেকে বাদ পড়েছেন তিনি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘আসল ঘটনা হলো মাধবন চড়া পারিশ্রমিক দাবি করেছিলেন। ১৫ দিনের শুটিংয়ের জন্য তিনি ১.৫ কোটি রুপি চেয়েছিলেন। নির্মাতাদের কাছে এটি নায্য দাবি মনে হয়নি। নির্দিষ্ট বাজেটের মধ্যে সিনেমাটি শেষ করার পরিকল্পনা রয়েছে কিন্তু মাধবন যে পারিশ্রমিক দাবি করেছেন তা তুলনামূলক বেশি। দুই পক্ষের সম্মতিতে তিনি সরে যান এবং তার স্থানে অভিনেতা রাজকুমার রাওকে নেওয়া হয়।’

সিনেমাটির প্রযোজক রাকেশ ওমপ্রকাশ মেহরা ঐশ্বরিয়ার বিপরীতে একজন নতুন মুখ চেয়েছিলেন জানিয়ে সূত্রটি বলেন, ‘মেহরা আদিল ইব্রাহিমকে নিতে চেয়েছিলেন। মালায়ালাম ইন্ডাস্ট্রিতে তিনি খুব পরিচিত মুখ। কিন্তু সেই পর্যন্ত সেটিও হয়নি। ঐশ্বরিয়া এ অভিনেতার সঙ্গে অভিনয় করতে রাজি হননি। মাধবনের সঙ্গে তার অভিনয়ে কোনো আপত্তি ছিল না এবং পরবর্তীতে রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয়ের সিদ্ধান্ত নেন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে