সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্বামীর প্রেমিকাকে নিজের মেয়ে ভাববো কী করে?’

news-image

বিনোদন ডেস্ক :বলিউডের এক আলোচিত নাম কঙ্গনা রানাউত। তিনি নিজের পরিশ্রম ও যোগ্যতায় আজ বলিউডের ‘কুইন’ হয়েছেন। ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন তিনবার। কিন্তু সিনেমা ছাড়াও তিনি খবরের জন্ম দিতে পারদর্শী। অসংখ্য নায়কের সঙ্গে তার নাম জড়িয়েছে। সম্প্রতি হৃতিক রোশন পর্ব শেষ না হতেই আদিত্য পাঞ্চোলি ইস্যু শুরু হয়ে গিয়েছে। আর এই ঘটনায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ আনলেন আদিত্য পাঞ্চোলির স্ত্রী অভিনেত্রী জারিনা ওয়াহাব।

তিনি কঙ্গনা ও আদিত্যর সম্পর্ককে স্বীকার করে নিলেন। বললেন, চার বছর কঙ্গনার সঙ্গে আদিত্যর সম্পর্ক ছিল। একটি অনুষ্ঠানে কঙ্গনা দাবি করেন, মাত্র ১৭ বছর বয়সেই আদিত্য পাঞ্চলি তাকে নির্যাতন করেছেন। এই অভিযোগ জানাতে কঙ্গনা নাকি আদিত্য পত্নী জারিনার কাছে গিয়েছিলেন। শুধু তাই নয়, ‘আমি আপনার মেয়ের মত’ বলেও নাকি আদিত্যর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জারিনার কাছে আবেদন করেছিলেন কঙ্গনা। আর কঙ্গনার ওই দাবির পরই এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আদিত্য পাঞ্চলির স্ত্রী।

এই প্রসঙ্গে জারিনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কঙ্গনা আমার স্বামীর সঙ্গে চার বছর ধরে সম্পর্কে ছিলেন। তাকে কীভাবে নিজের মেয়ে ভাবতে পারি?’
এই প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আমি তাদের মেয়ের থেকেও এক বছরের ছোট ছিলাম। আমি তার স্ত্রীর কাছে গিয়ে বলেছিলাম, আমাকে বাঁচান। কারণ এতটাই ছোট ছিলাম যে আমার সঙ্গে যা ঘটেছিল তা বাবা-মাকেও বলতে পারিনি।’ কিন্তু জারিনা সে সময় তাকে কোনও সাহায্য করেননি বলে অভিযোগ করেন কঙ্গনা। এর পর বাধ্য হয়ে কঙ্গনা পুলিশের সাহায্য চেয়েছিলেন। সে সময় শুধুমাত্র সতর্ক করেই নাকি আদিত্যকে ছেড়ে দেয় পুলিশ।
তবে কঙ্গনার অভিযোগ প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছিলেন আদিত্য। তিনি বলেছিলেন, ‘কঙ্গনার মানসিক সমস্যা আছে। তা না হলে এত দিন ইন্ডাস্ট্রিতে আছি, কেউ কখনও আমার বিরুদ্ধে কিছু বলেনি। তার সব অভিযোগ মিথ্যা। আমি ও আমার স্ত্রী আইনি পদক্ষেপ নেবো।’ তবে আদিত্যর সেই বক্তব্য নিয়ে সেবার মুখ খোলেননি জারিনা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা