সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যানসারের চতুর্থ স্টেজে অভিনেতা টম অল্টার

news-image

বিনোদন ডেস্ক :বোন ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেতা টম অল্টার। টেলিভিশন, হিন্দি সিনেমা এবং থিয়েটার জগতে অত্যন্ত জনপ্রিয় এই অভিনেতা ক্যানসারের চুতুর্থ স্টেজে অবস্থান করছেন।

গত এক সপ্তাহ ধরে মুম্বাইয়ের সাইফি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার বয়স এখন ৬৭ বছর। সোমবার প্রবীণ অভিনেতার ছেলে জেমি অল্টার বাবার অসুস্থতার কথা জানিয়েছেন।

আইএএনএস-কে ফোনে জেমি জানিয়েছেন, গত বছর থেকেই চর্মরোগে ভুগছিলেন টম। প্রথমে ক্যানসার ধরা পড়েনি। কিছু দিন আগেই ফের শুরু হয় সমস্যা। ধরা পড়ে ক্যানসারের চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছেন তিনি। তবে চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন টম।

মার্কিন বংশোদ্ভূত এই ভারতীয় অভিনেতা ১৯৭৬-এ ধর্মেন্দ্রর ‘চরস’ ছবিতে প্রথম বলিউডে পা রাখেন। এর পর অসংখ্য হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘শতরঞ্জ কে খিলাড়ি’, ‘গাঁধী’, ‘আশিকি’, ‘ক্রান্তি’, ‘বীর-জারা’-র মতো বহু ছবিতে তার অভিনয় দর্শকদের নজড় কেড়েছে।

বাংলা ছবি ‘কৈলাসে কেলেঙ্কারি’-তেও অভিনয় করেছেন টম। জনপ্রিয় ধারাবাহিক ‘শক্তিমান’-এ ব্যাপক ভাবে সাড়া ফেলেছিল তার অভিনয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা