,

আইওএনএস’র ১৪টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি ঢাকায়

নিজস্ব প্রতিবেদক :আন্তর্জাতিক সমুদ্র মহড়া (আইএমএমএসএআরইএক্স) সফল করার লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের (আইওএনএস) ১৪টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি এখন ঢাকায়।

মঙ্গলবার রাজধানীর বনানী নৌ-সদরস্থ সাগরিকা হলে আয়োজিত একটি প্রস্তুতিমূলক সম্মেলনে অংশগ্রহণ করে তারা।

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সমুদ্র মহড়া ‘আইওএনএস মাল্টিলেটারাল মেরিটাইম সার্চ এন্ড রিসকিউ এক্সারসাইজ (আইএমএমএসএআরইএক্স) আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের নৌবাহিনীর অংশগ্রহণে এ মহড়া সফল করতে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস)-এর সদস্য রাষ্ট্র অস্ট্রেলিয়া, ফ্রান্স, চীন, ভারত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, বাংলাদেশসহ ১৪টি দেশের প্রতিনিধি ঢাকায় আয়োজিত প্রস্তুতিমূলক এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন। সম্মেলনে সমুদ্রে দুর্যোগকালীন সময়ে উদ্ধার তৎপরতার বিষয়ে আঞ্চলিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের মধ্যকার মেরিটাইম সিকিউরিটি নিশ্চিতকরণ, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, সন্ত্রাস ও চোরাচালান দমনসহ বিভিন্ন পেশাগত সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে ২০০৮ সালে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস) প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বর্তমানে এই গুরুত্বপূর্ণ সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে