,

বিভিন্ন নদ-নদীর ৪৬ পয়েন্টে পানি বেড়েছে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন নদ-নদীর ৪৬টি পয়েন্টের পানি বেড়েছে ও ৩৯টির কমেছে। ১০ পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, পাঁচটি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী এ তথ্য পাওয়া যায়।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-গঙ্গা ও সুরমা নদ-নদী সমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। অন্যদিকে, যমুনা, ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। ব্রহ্মপুত্র নদের পানি সমতল হ্রাস আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল হয়ে যেতে পারে, যা পরবর্তীতে হ্রাস পেতে পারে। গঙ্গা নদীর পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। অন্যদিকে, পদ্মা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে।

এদিকে, কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে, অপরদিকে আগামী ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ৯০ মিলিমিটার, যশোরে ৬৩ দশমিক ৪ মিলিমিটার, ভাগ্যকুলে ৫৭ মিলিমিটার ও পরশুরামে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে