সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে মুক্তি পাবে বাপ্পী-মাহির পলকে পলকে তোমাকে চাই

news-image

বিনোদন প্রতিবেদক : সবগুলো সিকোয়েন্স শেষ, বাকি আছে শুধু গানের দুটি গানের দৃশ্যধারণ। একটি টাইটেল গান অন্যটি রোমান্টিক। বর্তমানে টাইটেল গানের শুটিং চলছে বান্দরবনে। এই গান দুটির শুটিং সম্পন্ন হলেই শেষ হবে ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির শুটিং।

এমনটাই বলছিলেন এই ছবির নির্মাতা শাহনেওয়াজ সানু। তিনি জানান, ‘গান ছাড়া সব সিকোয়েন্সের শুটিং শেষ। এমনকি ডাবিংও শেষ হয়েছে। গত ১০ তারিখ থেকে শেষ লটের শুটিং শুরু করেছি। এখন বান্দরবন আছি। ক্যামেরা ক্লোজ করে ঢাকা ফিরবো ১৬ তারিখ।’

নির্মাতা শাহনেওয়াজ শানুর পরিচালনায় এটি দ্বিতীয় ছবি। তার পরিচালিত প্রথম ছবি ‘মাটির পিঞ্জিরা’ মুক্তি পায় ২০১২ সালে। এই নির্মাতা আশা করছেন আগামী নভেম্বরেই ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি তিনি মুক্তি দেবেন।

‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে মাহির চরিত্রের নাম থাকছে বন্যা। একজন সুপার মডেলের উত্থান-পতনের পাশাপাশি এ ছবিতে একটি পরিবারের গল্প থাকবে। এরমধ্যেই মাহির জীবনে এন্ট্রি নেবেন বাপ্পী।

আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, জারা, আহমেদ শরীফ, শিবা শানু প্রমুখ। রোমান্টিক-অ্যাকশন ঘরানায় নির্মিত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি প্রযোজনা করছে ফোর সিজন ফিল্মস।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা