সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি রুখতে ১০৬ নম্বরে ফোন করেছেন সাকিব!

news-image

বিনোদন প্রতিবেদক : আপত্তিকর একটি ঘটনা দেখে থমকে দাঁড়ান ক্রিকেট তারকা সাকিব আল হাসান। এর বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ১০৬ নম্বরে ফোন করেন। নম্বরটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) টোল ফ্রি হটলাইন। যে-কেউ এই নম্বরে কল করে অভিযোগ করতে পারবেন। আর অভিযোগ পাওয়া মাত্র দ্রুত পদক্ষেপ নেবে দুদক। এটি একটি বিজ্ঞাপনচিত্রের ভাবনা। তাতে অভিনয় করেছেন জনপ্রিয় এই ক্রিকেট তারকা। গত শনিবার বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে জাতীয় স্মৃতিসৌধ আর হোটেল সোনারগাঁওয়ে।

দুদকের শুভেচ্ছাদূত হয়েছেন সাকিব আল হাসান। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এ উপলক্ষে দুদক কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুদকের হয়ে বিভিন্ন সচেতনতামূলক প্রচারণায় অংশ নেবেন তিনি। দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার ব্যাপারে সবাইকে আহ্বান জানাবেন। এমনটাই জানালেন বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা নঈম ইমতিয়াজ।

চলচ্চিত্র ও নাট্যনির্মাতা নঈম ইমতিয়াজ বলেন, ‘আমি প্রথম যে বিজ্ঞাপনচিত্র তৈরি করেছিলাম, সেটি ছিল টিভিএস মোটরবাইকের। তাতে অভিনয় করেছিলেন সাকিব আল হাসান। ওটা সাকিবেরও প্রথম বিজ্ঞাপনচিত্র ছিল। নয় বছর পর আবার তাঁকে নিয়ে কাজ করেছি। আশা করছি, যে ভাবনা থেকে বিজ্ঞাপনচিত্রটি করা হয়েছে, সাকিবের আহ্বানে তা অনেকটাই পূরণ হবে।’

আগামী সপ্তাহ থেকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হবে বিজ্ঞাপনচিত্রটি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা