,

পায়েলের হিন্দি ছবি মুক্তি ১৫ সেপ্টেম্বর

news-image

বিনোদন ডেস্ক : আগামী ১৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে কলকাতার জনপ্রিয় নায়িকা পায়েল সরকার অভিনীত প্রথম হিন্দি ছবি প্যাটেল কি পাঞ্জাবি শাদি। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় সেল। এতে পায়েলের নায়কের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা বীর দাস। প্যাটেল কি পাঞ্জাবি শাদির মাধ্যমে বলিউডের হিন্দি ছবিতে অভিষেক হলো কলকাতার পায়েলের। ছবিটিতে একজন রক্ষণশীল গুজরাটি পরিবারের ঘরোয়া মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। যার বাবা খুবই গোঁড়া প্রকৃতির একজন মানুষ। ওই পরিবেশে থেকেই তার সঙ্গে প্রেম হয়ে যায় এক পাঞ্জাবি যুবকের। কিন্তু গোঁড়া বাবা সে সম্পর্কের ঘোর বিরোধী।

তিনি কখনোই চান না যে, তার মেয়ে অন্য জাতের কাউকে বিয়ে করুক। ওদিকে নায়কের বাবা আবার বিয়ের পক্ষে। সব মিলিয়ে এভাবেই এগিয়ে যাবে পারিবারিক হাসির প্যাটেল কি পাঞ্জাবি শাদি ছবির কাহিনি।

এতে পায়েল-বীর ছাড়াও অন্যান্য প্রধান দুই চরিত্রে দেখা যাবে বলিউডের অন্যতম জনপ্রিয় দুই অভিনেতা ঋশি কাপুর ও প্রেম চোপড়াকে। এর মধ্যে ঋশি কাপুর নায়ক বীর দাসের বাবা এবং প্রেম চোপড়া নায়িকা পায়েলের বাবার ভূমিকায় অভিনয় করেছেন।

এর আগে ভারতের দক্ষিণের একাধিক তামিল ছবিতে নায়িকা হিসাবে দেখা গেছে পায়েল সরকারকে। এসব ছবিতে অভিনয় করতে সেখানকার ভাষাও নায়িকা আয়ত্ত করেছিলেন বেশ কষ্ট করে। মোটামুটি সাফল্যও পান সেখানে। কলকাতার টালিউড থেকে দক্ষিণে, সেখান থেকে বলিউডে। যাত্রাটা কেমন হয় নায়িকার সেটা বোঝা যাবে ১৫ তারিখ ছবি মুক্তির পরেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে