,

১৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : পণ্যে বিক্রয়মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে ১৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়, ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয় দেশের বিভিন্ন এলাকায় বাজার তদারকি করে এ জরিমানা আদায় করে। অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের চার কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, সিলেট ও ভোলায় ১০ সেপ্টেম্বর বাজার তদারকি করা হয়।

এ সময় চারটি বাজার তদারকির ও তিনটি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১৭টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানা থেকে তিনজন অভিযোগকারীকে পুরস্কার হিসেবে চার হাজার টাকা দেয়া হয়।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা করেন। তদারকিকালে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে