সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বার্মিজ পণ্য বর্জনের ডাক গণজাগরণ মঞ্চের

news-image

 

নিজস্ব প্রতিবেদক : গণজারগণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, সারাদেশে বার্মার যেসব পণ্য বিক্রি হচ্ছে, তা বাংলাদেশ বর্জন করবে। দেশের কোথাও বার্মিজ পণ্য বিক্রি হতে দেয়া হবে না। কারণ এসব পণ্যে রোহিঙ্গাদের রক্তের দাগ লেগে আছে।

সোমবার বিকেলে ঢাকায় মিয়ানমারের দূতাবাস ঘেরাওয়ের আগে গুলশান ২ নম্বর গোল চত্বরে এক সমাবেশে মিয়ানমারের পণ্য বর্জনের ডাক দেন তিনি।

সরকার মিয়ানমার বা বার্মা থেকে চাল আমদানির যে সিদ্ধান্ত নিয়েছে, তা বাতিলের দাবিও জানিয়েছেন ইমরান। যে চালের মধ্যে মানুষের রক্ত, সে চাল বাঙালি খাবে না। সেই চাল দেশে ঢুকতে দেয়া হবে না।

মিয়ানমারে ‘গণহত্যার’ শিকার রোহিঙ্গাদের দলে দলে বাংলাদেশে আশ্রয় নেয়ার মধ্যে এই কর্মসূচি পালন করে একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা সংগঠনটি।

সমাবেশের পর মিয়ানমার দূতাবাস অভিমুখে গণজাগরণের মিছিল যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর ইমরানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল চারটি দাবি সম্বলিত স্মারকলিপি দূতাবাসে দিয়ে আসেন।

গণজাগরণের দাবিগুলো হচেছ- অবিলম্বে রোহিঙ্গাদের উপর গণহত্যা বন্ধ করতে হবে, মিয়ানমারে ১৯৮২ সালে নাগরিক আইন সংশোধন করে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে, বাংলাদেশের অবস্থানরত রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে ফেরত নিতে হবে এবং এই গণহত্যা জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিক দৃষ্টিভঙ্গীর বিশ্বজুড়ে প্রশংসার বিষয়টি তুলে ধরে মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানান ইমরান।

মিয়ানমারের অমানবিক আচরণ মাত্রা ছাড়িয়ে গেছে। যে দেশে এত বড় মানবতাবিরোধী অপরাধ হচ্ছে, সে দেশের প্রধান আবার শান্তিতে নোবেল পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা