,

ভাইয়ের সন্তান কোলে ইতালিতে উচ্ছ্বসিত অভিনেত্রী সুজানা জাফর!

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। অভিনয় ও মডেলিং এ নিয়মিত ব্যস্ত তিনি। এই কোরবানি ঈদ উপলক্ষে অনেকগুলো নাটকে অভিনয়ও করেছেন। কিন্তু যখনই ইতালি থেকে খবর আসে সুজানার ভাইয়ের বউয়ের সন্তান হওয়ার সময় হয়েছে, তড়িঘড়ি করেই সুজনা প্রস্তুতি নিলেন ইতালি যাওয়ার। গিয়েও ছিলেন ইতালি, কিন্তু ভিসার মেয়াদ কম থাকায় তার ভাবীর সন্তান পৃথিবীতে আসার মাত্র দু দিন আগেই তাকে দেশে চলে আসতে হয়েছিল। আর তাতে ভীষণ মন খারাপ হয়েছিল তার। মন খারাপ করেই দেশে ফেরাটাই স্বাভাবিক।

তিনি দেশে ফেরার দুদিন পরেই তার ভাইয়ের সন্তান পৃথিবীতে আসে। এই আফসোস নিয়েই তিনি আবারও ইতালি যাওয়ার পরিকল্পনা করেন। তবে এবার অল্পদিনের জন্য নয়। ভাগ্য ভালো থাকায় এবার তিনি এক মাসের ভিসা পেয়ে যান। আর তাইতো তিনি গত ৮ সেপ্টেম্বর ইতালি চলে যান শুধুমাত্র তার ভাইয়ের সন্তানকে দেখতে। সেখানে তিনি এখন ভালো আছেন। ভালো আছেন তার ভাই, ভাবী ও নবজাতক সন্তানটিও।

এবার আসি তার উচ্ছ্বসিত হবার কারণ সম্পর্কে- এমনিতেই সুজানা শিশুদের ভীষণ ভালোবাসেন। আর যখন নিজের ভাইয়ের সন্তানের প্রশ্ন আসে, সেই আনন্দ তো অবর্ণনীয়।

আর এ কারণেই নিজের ভাইয়ের সন্তান দেখতে তার এতো আকুতি। সর্বশেষ জানা যায়, তার ভাইয়ের একটি কন্যা সন্তান হয়েছে। তার নাম রাখা হয়েছে আলিয়া। আর ইতালিতে সুজানার এখন সমস্ত ব্যস্ততা সেই কন্যা সন্তানকে নিয়ে। ইতোমধ্যেই তিনি বেশ কয়েকটা ছবি পোস্ট করেছেন ফেসবুকে। কন্যা আলিয়া দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। তার ভাইয়ের কন্যার ছবি দিয়ে নানা সময় সুজানা ক্যাপশনে লিখেছেন, `শুভ সকাল জান আমার’, `সবাই তার জন্য দোয়া করবেন’ আর এসব ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে ইটালিতে এবার তিনি অনেক বেশি খুশি এবং উচ্ছ্বসিত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে