,

প্রভাসের অ্যাকশন দৃশ্যে ব্যয় ২৫ কোটি!

news-image

বিনোদন ডেস্ক : এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলি : দ্য কনক্লুশন’ মুক্তির পর সবার নজর এখন ‘রেবেল স্টার’ খ্যাত অভিনেতা প্রভাসের দিকে। তার পরবর্তী সিনেমা ‘সাহো’।

অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমার শুটিং ভারতের হায়দরাবাদে বেশ দ্রুত গতিতে চলছে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যরে জন্য হলিউডের স্টান্ট কোরিওগ্রাফার কেনি ব্যাটসকে নিয়ে আসা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘সাহো’ সিনেমার নির্মাতারা সিনেমাটির অ্যাকশন দৃশ্যের জন্য ২৫ কোটি রুপি খরচ করবেন। সিনেমাটি নির্মাণে খরচ হবে মোট ১৫০ কোটি রুপি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

‘সাহো’ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে হায়দরাবাদে গিয়েছেন এ অভিনেত্রী। প্রভাসের সঙ্গে কাজ করার ব্যাপারে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

‘সাহো’ সিনেমাটি প্রভাসের প্রথম হিন্দি ভাষার সিনেমা কারণ এতে সরাসরি হিন্দিতে শুটিং করবেন তিনি। কোনো ডাবিং করা হবে না। এছাড়া তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

‘সাহো’ সিনেমাটি পরিচালনা করছেন সুজিত। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। প্রভাস ও শ্রদ্ধা কাপুর ছাড়াও ‘সাহো’ সিনেমায় আরো অভিনয় করছেন, নীল নিতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, মন্দিরা বেদি প্রমুখ। ‘সাহো’ সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন- শংকর, এহসান ও লয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে