,

পোশাক নিয়ে সমালোচনার জবাব দিলেন অনন্ত জলিল

news-image

বিনোদন ডেস্ক : দুবাইতে একটি হোটেলে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা বেশ কয়েকটি ছবি নিয়ে সমালোচনার মুখে পড়েন চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল।

এর পরিপ্রেক্ষিতে শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে তার পোশাক নিয়ে সমালোচনার জবাব দেন এই চিত্রনায়ক।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বন্ধুগণ, আসসালামু আলাইকুম।দুবাইতে আমি জুব্বা (Thobe ) পরেই গিয়েছিলাম এবং সবখানেই জুব্বা পরেই ঘুরেছি।

আমি এখন ইসলামিক পোশাকেই স্বাচ্ছন্দ্যবোধ করি। বুর্জ আল আরব এ ২৮ তলায় ফ্রান্স রেস্টুরেন্টে ফ্রান্সের বায়ারদের সঙ্গে বিজনেস মিটিং ও ডিনারের আয়োজন ছিল। সেখানে ড্রেস কোড নির্দিষ্ট থাকার কারণে সেখানে জুব্বা পরে যাইনি।-আল্লাহ হাফেজ।’

উল্লেখ্য, দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলে অবস্থানকালে ৭ সেপ্টেম্বর ১৪টি ছবি অনন্ত জলিল ফেসবুকে আপলোড করেন। এসব ছবিতে তাকে ছাড়াও স্ত্রী চিত্রনায়িকা বর্ষা ও তার সন্তানকে দেখা যায়।

এই ছবিগুলোতে দেখা গেছে, তিনি টি-শার্ট, গেঞ্জির ওপর ব্লেজার পরে আছেন। তবে তিনটি ছবিতে পাগড়ি ও আলখেল্লা পরিহিত রয়েছেন। আর তিনটি ছবি তার স্ত্রীর।

এসব ছবি আপলোড হওয়ার পরেই বিতর্কে জড়িয়ে পড়েন তার ভক্তরা। ছবির নিচে কমেন্ট করেছেন কেউ কেউ। বলেছেন, অনন্ত জলিল কিছুদিন আগে তাবলীগ জামাতে যোগ দিয়েছেন, ইসলাম প্রচারের কথা বলেছেন, কিন্তু এখন তিনি এসব কি ছবি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে