,

রোহিঙ্গাদের দেখতে উখিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখতে কক্সবাজারের উখিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মঙ্গলবার উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।

রবিবার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে একদিনের পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশে নিয়োজিত সব বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার রাষ্ট্রদূতদের সবাইকে ভাড়া করা প্লেনে সেখানে নিয়ে যাওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী রাষ্ট্রদূতদের ওই প্রতিনিধি দলের সাথে যাবেন।

রাষ্ট্রদূতরা কক্সবাজারের রোহিঙ্গাদের সমস্যা সরেজমিনে দেখতে উখিয়ার কুতুপালাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

প্রসঙ্গত, গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। এর পরই বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামে।

প্রায় ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা এরই মধ্যে বাংলাদেশে ঢুকেছে বলে জাতিসংঘের কর্মকর্তারা ধারণা করছেন। এসব রোহিঙ্গাদের খাদ্য ও ত্রাণ সহায়তার ব্যবস্থা করতে এ মুহূর্তেই অন্তত ৭ কোটি ৭০ লাখ ডলার (৬৩০ কোটি টাকা) দরকার বলে জানিয়েছে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে