,

রোহিঙ্গাদের পরিচয় পত্র দেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশে আশ্রয় নেওয়া নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের পরিচয় পত্র দেবে সরকার। প্রথমে নিবন্ধন তারপর এই পরিচয় পত্র দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। এর আগে মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মিয়ানমার সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আন্তমন্ত্রণালয় সভায় মিলিত হন।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের নিবন্ধনের পর পরিচয় পত্র দেওয়া হবে। আইডি কার্ড ছাড়া রোহিঙ্গাদের কেউ দেশি ও আন্তর্জাতিক সাহায্য-সহযোগিতা পাবে না।

বৈঠকে রোহিঙ্গাদের জন্য থাকার জন্য ক্যাম্প স্থাপন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কাছে ২ হাজার একর জায়গায় রোহিঙ্গা ক্যাম্প স্থাপন করা হবে। সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বাংলাদেশে এ পর্যন্ত ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ সংখ্যা আরো বাড়তে পারে।

মিয়ানমার সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আন্তমন্ত্রণালয়ের এই বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ, আইজিপি একেএম শহীদুল হক, র‌্যাবের ডিজি বেনজির আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষকর্তারা এতে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে