বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক : রোহিঙ্গা সঙ্কট নিরসনে মিয়ানমারকে চাপ দেয়ার আহ্বান রাষ্ট্রপতির

news-image

মিয়ানমারে অব্যাহত বর্বর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে নিজ দেশে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বাস করতে পারে এবং রোহিঙ্গা শরণার্থীরা যাতে নিজেদের আবাসভ‚ মিতে ফিরতে পারে-তা নিশ্চিত করতে মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার কাজাখস্তানের রাজধানী আস্তানায় ইসলামী রাষ্ট্রগুলোর শীর্ষ সংগঠন ওআইসির প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, রোহিঙ্গাদের সুরক্ষার জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। নাগরিকত্বের অধিকারসহ সব ধরনের অধিকার থেকে তারা বঞ্চিত। এই জনগোষ্ঠী অস্তিত্বের সঙ্কট, নিষ্ঠুরতা এবং উৎখাতের শিকার।

আবদুল হামিদ বলেন, হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পার করে ঢুকে পড়ায় বাংলাদেশ এ সমস্যায় সরাসরি আক্রান্ত। বাংলাদেশ একমাত্র মানবিক কারণে তাদের আশ্রয় দিচ্ছে। এই সমস্যাকে এমনভাবে সমাধান করতে হবে, যাতে রোহিঙ্গারা নিজের ভূমি রাখাইনে নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গে ফিরে গিয়ে থাকতে পারে।

এদিকে প্রযুক্তি সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তিনি এ সময় বাংলাদেশে আসা শরণার্থীদের মিয়ানমার সীমান্তের অংশে জাতিসংঘের তত্বাবধানে একটি ‘সেইফ জোনে’ আশ্রয়ের ব্যবস্থার জন্য আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান জানান। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। প্রেস সচিব বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের একটি জায়গায় আশ্রয় দেয়ার জন্য উপযুক্ত স্থান খুঁজছে বলে বৈঠকে এরদোগানকে জানিয়েছেন রাষ্ট্রপতি।

এ সময় তুরস্কের প্রেসিডেন্ট রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনার জন্য ফোন করায় এবং তুরস্কের ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গাদের দুর্দশা দেখতে বাংলাদেশ সফর করায় ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। একইসঙ্গে রোহিঙ্গাদের বিষয়ে ওআইসির চলমান সম্মেলনে একটি বিশেষ অধিবেশনের আয়োজন করার জন্যও তুর্কি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।

এ জাতীয় আরও খবর

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

‘আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি’

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ