,

সিক্স প্যাক বানাচ্ছেন প্রিয়াংকা!

news-image

চরিত্রের প্রয়োজনে বলিউড তারকাদের প্রায়ই শরীরের গঠন পাল্টাতে হয়। নায়কেরা সিক্স প্যাক বানানোর জন্য অহরহ জিমে ছোটেন। আর নায়িকারা জিরো ফিগারের জন্য ব্যায়ামের পাশাপাশি ডায়েটও করেন। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা। এবার নায়িকা প্রিয়াংকা চোপড়া বানাচ্ছেন সিক্স প্যাক। হলিউডের নতুন একটি ছবির জন্য এখন জোরসে প্রস্তুতি নিচ্ছেন এই ভারতীয় তারকা।

প্রিয়াংকার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’ অবশ্য দর্শকদের একেবারেই তুষ্ট করতে পারেনি। তবে এ জন্য দমে যাননি প্রিয়াংকা। বরং দ্বিগুণ উদ্যম নিয়ে পরবর্তী ছবির জন্য নিজেকে তৈরি করছেন। রোমান্টিক কমেডি ধাঁচের এই ছবির নাম ‘ইজেন্ট ইট রোমান্টিক?’। এখানে মূল নায়িকা রেবেল উইলসন। আর প্রিয়াংকা পার্শ্ব-অভিনেত্রী। তাঁর চরিত্রটি একজন জিম ইন্সট্রাক্টরের। পরিচালক টোড স্ট্র্যাটাস স্কালসন মনে করেন, প্রিয়াংকার বডি এমনিতেই এই চরিত্রের জন্য যথেষ্ট ফিট। কিন্তু সাবেক এই বিশ্বসুন্দরী তা মনে করছেন না। এ জন্য সিক্স প্যাক বানানোর জন্য আদাজল খেয়ে নেমেছেন। কিছুদিন আগে ভারত থেকে ঘুরে গিয়েছেন প্রিয়াংকা। সামনের কিছুদিন তাঁকে কড়া ডায়েটের মধ্যে থাকতে হবে দেখেই দেশে এসে এবার নাকি পেট পুরে খেয়ে গিয়েছেন।

যুক্তরাষ্ট্রে নিজের দুই জিম ইনস্ট্রাক্টরের সঙ্গে প্রিয়াংকা চোপড়া

২০১৪ সালে ভারতের নারী মুষ্টিযোদ্ধা মেরি কমের জীবনী নিয়ে ‘মেরি কম’ নামে একটি সিনেমা তৈরি হয়েছিল। সেখানে নাম ভূমিকায় অভিনয় করেন প্রিয়াংকা। মুষ্টিযোদ্ধার চরিত্রের জন্যও তাঁকে বডি বিল্ডিং করতে হয়েছিল তখন। কিন্তু সিক্স প্যাক এর আগে কখনোই বানাননি। সিক্সে প্যাকে এই নায়িকাকে কেমন দেখায়, সেই অপেক্ষাতেই আছেন তাঁর সব ভক্ত। ডেকান ক্রনিকল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে