,

রোহিঙ্গা ইস্যুতে ভারতকে প্রয়োজন : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যাশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ’র মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সারা দুনিয়া আজ উদ্বেগ প্রকাশ করছে। ভারতও উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেশী বিশাল ভারতের এই উদ্বেগে আমাদেরও তাদের পাশে এই মুহূর্তে খুবই প্রয়োজন। ’ সেতুমন্ত্রী আরও বলেন, ‘৭১- এর দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে ছিল। আমরা আশা করছি, এই দুঃসময়ে ভারতকে পাশে পাব, এই মানবিক বিপর্যয় মোকাবেলায়। ’

এছাড়া রোহিঙ্গা ইস্যুতে বিএনপির ভূমিকার তীব্র সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার যখন প্রো-একটিভ বলে জাতিসংঘ মহাসচিব প্রশংসা করেছে, তখন একটি দল সমালোচনা করছে। তাদের টার্গেট আওয়ামী লীগ সরকার। মিয়ানমার সরকারের নির্যাতনের ব্যাপারে তারা কোনো কথা বলছেন না। ’ তিনি আরও বলেন, ‘সারাদেশ যখন এই ইস্যুতে উদ্বিগ্ন, তখন এই দলটি খুশি। কারণ তারা নতুন ইস্যু পেয়েছে। ’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে