,

পঞ্চাশে অক্ষয়, স্ত্রী টুইঙ্কেলের মজার ভিডিও

news-image
জীবনের ৫০টি বসন্ত পার করে ফেললেন বলিউডের মিস্টার খিলাড়ি অক্ষয় কুমার। কিন্তু কেমন ভাবে তিনি তাঁর ৫০ বছরের জন্মদিন কাটাচ্ছেন শুধুমাত্র পরিবারকে সময় দেওয়া, নিজের আনন্দ, ভালবাসা পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যদিয়ে। নো পার্টি, নো সেলিব্রেশন। জন্মদিনটা সাদামাটা ভাবেই কাটানোর পরিকল্পনা করেছেন বলিউডের রুস্তম।
তবে চলতি বছর উদযাপন করার যথেষ্ট কারণ ছিল অক্ষয়ের কাছে। জাতীয় স্তরে অভিনয়ের স্বীকৃতি, বক্স অফিসে একের পর এক হিট ছবি আছে তাঁর ঝুলিতে। তাও এই দিনটা তারকার মতো নয়, সাধারণভাবেই কাটাতে চান অক্ষয়। ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে যাবেন তাঁদের দীর্ঘ প্রতীক্ষিত স্নো বোর্ডিং হলিডে ডেস্টিনেশনে।
প্রসঙ্গত, অক্ষয় তার ৪০ তম জন্মদিনেও ফ্লোরিডায় টুইঙ্কেল এবং আরভকে নিয়ে একটি থিম পার্কে সারাদিন কাটিয়েছিলেন। তারপর বাড়ি ফিরে ছিল গ্র্যান্ড সেলিব্রেশন। সেই সেলিব্রেশন হল তিনজনই বিকেল সাড়ে পাঁচটায় বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। এবং এভাবেই নিজস্বতার মধ্যে দিয়ে সময় কাটাতে ভালবাসেন অক্ষয়।
৫০ এ পৌঁছে অক্ষয় জীবনকে আবার নতুন করে শুরু করার প্রতিশ্রুতি নিয়েছেন। আরও সংযমী হবেন বলে জানিয়েছেন। ছেলে- মেয়ের সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে চান তিনি।
স্বামীকে ৫০ বছরের জন্মদিনে কি উপহার দিলেন টুইঙ্কল জানেন? স্বামীর জন্যে চিয়ারলিডার হয়েছেন স্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে