,

৩৮ টুকরা করা লাশের পরিচয় মিলেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাসায় ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া ৩৮ টুকরা করা লাশের পরিচয় মিলেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ ঝিনাইদহ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। লাশটি ছিল ঝিনাইদহ সদর উপজেলার নইহাটি গ্রামের তক্কেল মণ্ডলের মেয়ে তাসলিমা আক্তারের।

আশুলিয়া থানার পুলিশ ওই নারীর পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে একই উপজেলার বাগডাঙ্গা গ্রামের মজিবর রহমানের সঙ্গে তাসলিমার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর তাঁরা আশুলিয়ায় চলে আসেন। তাসলিমা একটি পোশাক কারখানায় চাকরি করতেন। মজিবর কাজ করতেন একটি দরজির দোকানে। বিয়ের কিছুদিন পর তাঁদের মধ্যে কলহ দেখা দিলে তাঁরা পৃথক স্থানে বসবাস করতে থাকেন।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) জাহিদুল ইসলাম বলেন, মজিবর রহমান গত ৩০ আগস্ট জামগড়া এলাকায় প্রবাসী মাসুদ মিয়ার বাসার একটি কক্ষ ভাড়া নেন। এক দিন পর তিনি ওই বাসায় মালামাল রেখে তালা দিয়ে চলে যান। পরে ওই ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা আশুলিয়া থানায় অভিযোগ দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ৩৮ টুকরা অর্ধগলিত লাশ উদ্ধার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ঘটনার পর থেকে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে ঝিনাইদহ থেকে মুকুল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে তাসলিমার পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। তিনি তাসলিমার স্বামী মজিবর রহমানের বন্ধু। নতুন বাসায় মালামাল আনার দিন মজিবরের সঙ্গে তিনিও ছিলেন।

ওসি আবদুল আউয়াল বলেন, ঘটনার পর থেকে মজিবর রহমান পলাতক। এতে সন্দেহ করা হচ্ছে, দাম্পত্য কলহের জের ধরে মজিবর তাসলিমাকে খুন করে লাশ ড্রামে ভরে নতুন বাসায় রেখে গা ঢাকা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে