,

ফারিয়াকে নিয়ে ইতালিতে জিৎ, শুভশ্রীকে নিয়ে লন্ডনে শাকিব!

news-image

 

বিনোদন ডেস্ক : কলকাতার নায়ক ছুঁ মেরে ইতালি নিয়ে গেলো ঢাকাই ছবির শীর্ষস্থানীয় এক নায়িকাকে! ঢাকার নায়কও কি আর কম যান! তিনিও ছুঁ মেরে কলকাতার আরেক জনপ্রিয় নায়িকাকে নিয়ে গেলেন লন্ডনে! ভাবছেন এটা ঢাকা-কলকাতার নায়কদের প্রতিশোধ প্রতিশোধ খেলা? মোটেও না। এরকম ভাবনার আগে মাথায় রাখুন ঢাকা-কলকাতার এই জোড়া নায়ক-নায়িকা কারা?

হ্যাঁ। ঢাকা-কলকাতার এই দুইজোড়া নায়ক নায়িকা হলেন কলকাতার তারকা অভিনেতা জিৎ ও ঢাকার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, এবং ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান ও কলকাতার শীর্ষস্থানীয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। বর্তমানে ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে ইতালিতে অবস্থান করছেন চিত্রনায়ক জিৎ, আর অন্যদিকে কলকাতার শুভশ্রীকে নিয়ে লন্ডনে আছেন শাকিব খান।

এই দুই তারকা জুটি ইউরোপের দুই দেশে দুটি সিনেমার কাজে আছেন। ঈদের আগে থেকেই ইতালিতে ‘ইন্সপেক্টর নটি. কে’ ছবির জন্য সেখানে অবস্থান করছেন জিৎ-ফারিয়া। ‘ইন্সপেক্টর নটি. কে’ ছবিতে তৃতীয়বারের মতো জিতের সঙ্গে অভিনয় করছেন ফারিয়া। ছবিটি পরিচালনা করছেন আশোক পতি। ছবিটি প্রযোজনা করছে জিতের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্মওয়ার্কস ও ওয়ালজেন মিডিয়া। ইতালি ছাড়াও বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লোকেশনে হবে শুটিং।

অন্যদিকে ঈদের পরে ‘চালবাজ’ ছবির জন্য লন্ডনে গেলেন সুপারস্টার শাকিব খান, সঙ্গে আছে কলকাতার শুভশ্রী গাঙ্গুলী। পুরোদমে এগিয়ে চলেছে ‘চালবাজ’ ছবির শ্যুটিং। ছবিটি কলকাতা অংশ থেকে পরিচালনা করবেন জয়দীপ মুখার্জী, আর বাংলাদেশ অংশ থেকে ছবিটির নির্দেশনা দিবেন অস্তিত্ব খ্যাত নির্মাতা অনন্য মামুন। লন্ডনে শ্যুটিং চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে